চীন ছাড়লেন দ্রগবা-আনেলকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপে ফিরলেন দিদিয়ের দ্রগবা ও নিকোলাস আনেলকা। চীনের সাংহাই শেনহুয়া ছেড়ে দ্রগবা যোগ দিয়েছেন তুরস্কের গালাতাসারাইয়ে, আনেলকা ইতালির জুভেন্টাসে। ছয় মাস আগে চীনে পাড়ি জমানো সাবেক চেলসি তারকা তুর্কি ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেছেন। অন্যদিকে জুভেন্টাসে পাঁচ মাসের জন্য ধারে খেলবেন ফরাসি স্ট্রাইকার আনেলকা। রয়টার্স ও এএফপি।