চীন-ভিয়েতনামকে হারিয়েছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান বিচ গেমসে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ বাস্কেটবল দল। চীনের হাইয়াংয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে চীন ও ভিয়েতনামকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হয় লাল-সবুজ দলটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ১৬-১৫ পয়েন্টে হারায় চীনকে। একই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৮-১২ পয়েন্টে হারিয়েছে ভিয়েতনামকে। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ১৬-২২ জুনের প্রতিযোগিতায় বাস্কেটবল ছাড়াও বাংলাদেশ অংশ নিচ্ছে ভলিবল, কাবাডি ও রোলার স্কেটিংয়ে।