চীনা ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেবিল টেনিসে বিশ্বসেরা চীন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টিটিতেও এর প্রমাণ রাখল চীনের তরুণ-তরুণীরা। কাল দুই বিভাগের এককের চারটি সেমিফাইনালেই জিতেছে চীন। প্রতিযোগিতার শেষ দিন আজ বিকেলে উডেন ফ্লোর জিমনেশিয়ামে তাই অল-চীন ফাইনাল। ছেলেদের দুটি সেমিতেই থাই প্রতিপক্ষকে ৪-২ ও ৪-১ সেটে হারিয়েছে চীনের প্রতিযোগীরা। মেয়েদের বিভাগে থাইল্যান্ড একটা গেম জিতলেও (৪-১) ভারত দাঁড়াতেই পারেনি (৪-০)।