চীনা সমর্থকদের ওপর চটেছেন লি না
তাঁরা গিয়েছিলেন নিজেদের ইতিহাস গড়ার স্বাক্ষী হয়ে থাকতে; ইতিহাসের নায়ক হওয়ার অপেক্ষায় থাকা লি নাকে প্রেরণা দিতে। অথচ সেই চীনা সমর্থকেরা এখন লি নার চক্ষুশূল!ফাইনালে কিম ক্লাইস্টার্সের বিপক্ষে লড়াইয়ে নিজের সেরা চেষ্টাটাই করেছিলেন লি না। কিন্তু দর্শকদের মধ্য থেকে একের পর এক নিদের্শনা আসতে থাকে—এভাবে খেলো, ওভাবে খেলো...। এভাবে খেলায় ছন্দপতন ঘটানোয় নিজের দেশের সমর্থকদের প্রতি চটেছেন লি না।প্রথম এশীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু গ্র্যান্ড স্লাম জয়ের ইতিহাস গড়া হলো না। নিজের ব্যর্থতায় সমর্থকদের ওপর ক্ষেপেছেন লি না—এমন দাবি করতে পারেন অনেকেই। তবে হারের পর নয়, খেলা চলার সময়ই সমর্থকদের আচরণে ক্ষুব্ধ হন এই চীনা তরুণী। ‘আপনি কি দয়া করে চীনা সমর্থকদের বলবেন, কীভাবে টেনিস খেলতে হয়, তা আমাকে শেখানোর প্রয়োজন নেই?’—সমর্থকদের চিত্কার-চেচামেচিতে বিরক্ত হয়ে একপর্যায়ে আম্পায়ারের কাছে গিয়ে বলেন লি না।ম্যাচ শেষেও লি নার কণ্ঠে ক্ষোভ, ‘অনেকেই আজ আমাকে কোচিং করিয়েছে! একজনের পরামর্শ নয়, চার পাশ থেকেই পরামর্শ শুনতে হয়েছে আমাকে। চীনারা আসলে টেনিস খেলা দেখার সময় ভদ্র থাকতে পারে না...।’ রয়টার্স।