চীনে একাডেমি পরিদর্শনে ৭ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা স্মারকে স্বাক্ষর ও একাডেমি পরিদর্শন করতে আগামীকাল চীনে যাচ্ছেন সাতজন কর্মকর্তা—বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার সামছুর রহমান, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) মোশারফ হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান) নুসরাৎ শারমিন ও ফুটবল কোচ উজ্জ্বল চক্রবর্তী।

এই কর্মকর্তাদের সফরের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৯২ হাজার টাকা, বিকেএসপির রাজস্ব খাত থেকে যা বহন করা হবে। তবে যুগ্ম সচিব আজিজুল হকের সম্পূর্ণ খরচ মন্ত্রণালয়ের ভ্রমণ বাজেট থেকে নেওয়া হবে।

বিকেএসপির মহাপরিচালক সামছুর রহমান এই সফর নিয়ে বলেন, ‘আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। ওখানে যদি বিকেএসপির অ্যাথলেটরা উচ্চতর প্রশিক্ষণ নিতে পারে, তাহলে অবসরের পর হয়তো বেকার ভাতা না নিয়ে বা অন্যের দয়ায় বেঁচে না থেকে ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শূন্যস্থানগুলো পূরণ করবে। শুধু তা-ই নয়, শেনইয়াং বিশ্ববিদ্যালয় থেকে বেশির ভাগ অ্যাথলেটই অলিম্পিকে সোনা জেতে। কীভাবে ওরা এত সাফল্য পায়, সেই অভিজ্ঞতা জেনে বিকেএসপির অ্যাথলেটরাও সেটি কাজে লাগাতে পারবে।’