চীনে যাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা ফুটবলে নাম লিখিয়ে কি তাহলে ভুলই করলেন কার্লোস তেভেজ? জাতীয় দলে ফেরার যে আশার সলতেটা টিমটিম করে জ্বলছিল, সেটাও নিভে গেল না তো! আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজার কথায় সে রকমই ইঙ্গিত। বাউজার অধীনে আর্জেন্টিনা দলে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি তেভেজের। তবে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড তাঁর পরিকল্পনার বাইরে কিন্তু ছিলেন না। এখনো আছেন কি না তা খোলাসা করেননি বাউজা। তবে অর্থের টানে তেভেজের চীনের ক্লাব সাংহাই সেনহুয়াতে নাম লেখানোটা মানতে পারছেন না আর্জেন্টিনা কোচ। আর্জেন্টিনার হয়ে ৭৬টি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড বোকা জুনিয়র্সে থাকলেই খুশি হতেন তিনি, ‘সে আর্জেন্টিনাতে খেলে গেলেই খুশি হতাম আমি।’ তেভেজ যদি বাউজার বিবেচনায় না থাকেন, তাহলে বিকল্প কে? ইন্টার মিলানের মাউরো ইকার্দি। ফোর ফোর টু।