চীনে যাচ্ছে মহিলা ভারোত্তোলক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপার গ্রাঁ প্রিঁতে খেলতে আজ চীনের ফুজিয়ান প্রদেশে যাচ্ছেন বাংলাদেশের ভারোত্তোলক ফাহিমা আক্তার (ময়না)। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন শাহরিয়ার সুলতানা (সূচি)। ১৩-১৬ জানুয়ারি ফুজিয়ান প্রদেশে শুরু হবে এই টুর্নামেন্ট। ৫৮ কেজি ওজন-শ্রেণীতে ফাহিমার খেলার কথা থাকলেও এই টুর্নামেন্টে খেলবেন তিনি ৬৩ কেজিতে। হঠাৎই পাওয়া এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে আয়োজকদের খরচেই চীনে যাচ্ছেন তাঁরা, এমনই জানা গেছে ফেডারেশন থেকে।