চীনে হকি দলের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের প্রস্তুতির জন্য চীন সফরে যাওয়া বাংলাদেশ হকি দল প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে। কাল তৃতীয় ম্যাচে অবশ্য চীনের গানসু প্রদেশে স্থানীয় গোবেস ক্লাবের সঙ্গে জিমি-চয়নরা ২-২ গোলে ড্র করেছেন।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। ২৭ মিনিটে ২-০। দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ব্যবধান কমায় ৫১ মিনিটে মাইনুল ইসলাম কৌশিকের গোলে। ৫৮ মিনিটে ২-২ করেন নাইম উদ্দিন। সফরে বাংলাদেশ আরও ৫টি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচ দেখতে গতকাল চীন গেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। তাঁর এই সফরের অন্য একটা উদ্দেশ্যও আছে। চীনা হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এশিয়া কাপের আগে ঢাকায় চীনের সঙ্গে বাংলাদেশের গোটা তিনেক প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করা।