চুক্তি থেকেও বাদ পড়লেন মালিকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দলে সুযোগ পাননি। এবার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, দানিশ কানেরিয়া ও রানা নাভেদ। পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত ৩০ জন খেলোয়াড়ের তালিকায় জায়গা হয়নি এঁদের কারোরই।তালিকাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) জমা দেওয়া হয়েছে এবং সেটা যাচাই-বাছাই কমিটির ছাড়পত্র দেওয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছে পিসিবির এক সূত্র। প্রত্যেকের বাদ পড়ার কারণও ভিন্ন ভিন্ন। জাতীয় দলে আবারও ডাক না পাওয়া পর্যন্ত মালিক ও কানেরিয়ার কারোর চুক্তির বিষয়টিই বিবেচনা করা হবে না। আর ইউসুফ ও নাভেদের ব্যাপারে প্রশ্ন উঠেছে অন্য কারণে—দলে তাঁদের আরও বেশি নিয়মিত হতে হবে, সেই সঙ্গে হতে হবে আরও বেশি নির্ভরযোগ্য। এই চারজনের জায়গায় অবশ্য চুক্তিতে আসতে পারেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নতুন চার ক্রিকেটার। ওয়েবসাইট।