চুক্তিতে এলেন ওঁরা ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রিকেটারদের মাসিক ভাতা দেওয়া হতো আগেও, তবে এবার তাঁদের আনা হলো চুক্তির আওতায়। শীর্ষ ১২ মহিলা ক্রিকেটারকে তিনটি গ্রেডে ভাগ করে এক বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। গ্রেড ১-এ থাকা ক্রিকেটারদের দেওয়া হবে মাসিক ১০ হাজার টাকা, পরবর্তী দুই গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৮ ও ৬ হাজার টাকা।চুক্তিবদ্ধ ক্রিকেটাররাগ্রেড ১—সালমা খাতুন, সাথিরা জাকির, আয়েশা আকতার, পান্না ঘোষগ্রেড ২—শুকতারা রহমান, চম্পা চাকমা, ফারজানা হক, লতা মণ্ডলগ্রেড ৩—রুমানা আহমেদ, সোহেলি আক্তার, ফাতেমা তুজ জোহরা, তিথি সরকার