চুক্তিতে নেই ক্যাটিচ-নর্থ
দুজনই দলের বাইরে গিয়েছিলেন একসঙ্গে। অ্যাকিলিস টেন্ডনের চোটে সাইমন ক্যাটিচ, ফর্মের কারণে মার্কাস নর্থ। গত অ্যাশেজের ওই অ্যাডিলেড টেস্টটাই কি ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে যাচ্ছে দুই বাঁহাতি ব্যাটসম্যানের? প্রশ্নটা উঠছে, কারণ ২০১১-১২ মৌসুমের জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি দুজনের। অস্ট্রেলিয়ান ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক মোড়ে নির্বাচকেরা প্রাধান্য দিয়েছেন ভবিষ্যর্যাকে। চুক্তিবদ্ধ ২৫ জনের মধ্যে তাই আছেন মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা পেসার প্যাট্রিক কামিন্স। ১৮ বছর বয়সী কামিন্স গত এক যুগে এসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় আসা সর্বকনিষ্ঠ ক্রিকেটার।কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ২৫ জন: মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং, ডগ বলিঞ্জার, প্যাট্রিক কামিন্স, জেভিয়ার ডোহার্টি, ক্যালাম ফার্গুসন, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, জন হেস্টিংস, নাথান হরিজ, বেন হিলফেনহস, ফিলিপ হিউজ, ডেভিড হাসি, মাইক হাসি, মিচেল জনসন, উসমান খাজা, জেসন ক্রেজা, ব্রেট লি, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।