প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিতে গিয়েছিলেন অটোগ্রাফ, তাতে সর্বস্বান্ত হলেন হুয়ান মার্টিন দেল পোত্রো। সঙ্গে টাকাপয়সা যা কিছু ছিল সবই গায়েব। ঘটনাটা প্যারিসের এক রেলস্টেশনে। প্যারিস মাস্টার্সে খেলে আর্জেন্টাইন টেনিস তারকা মাত্রই লন্ডনগামী ট্রেনে চড়ে বসেছেন। সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ে এক দল অটোগ্রাফশিকারি। হাতের স্যুটকেসটা রেখে অটোগ্রাফ দিচ্ছিলেন। চোখের পলকে চোর বাবাজি স্যুটকেস নিয়ে চম্পট। পাসপোর্ট, টাকাপয়সা সব তো গেছেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা জিনিস খোয়া গেছে—রোমান ক্যাথলিক চার্চের প্রার্থনাবলি-সংবলিত একটা বই। বইটা এ বছরই তাঁকে উপহার দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ওয়েবসাইট।