চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার এশিয়ান গেমসের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে জাপানকে সোনা এনে দিয়েছিলেন নাওয়া তোমিতা৷ এবার কোনো পদকই জিততে পারেননি। উল্টো চুরির দায় নিয়ে দেশে ফিরে যাচ্ছেন জাপানি এই সাঁতারু। দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিকের প্রায় সাড়ে সাত হাজার ডলার দামের ক্যামেরা চুরি করে সেই চুরির দায় পরে স্বীকারও করেছেন তোমিতা। পরপরই তাঁকে জাপানের এশিয়াড দল থেকে বহিষ্কার করা হয়৷ দেশে ফিরে তাঁকে যে শাস্তি পেতে হতে পারে সেই আভাসও দিয়েছেন জাপানি প্রতিনিধিদলের প্রধান তিশোয়োশি আওকি। বলেছেন, ‘সে জাপানে ফিরে যাচ্ছে। সেখানেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে ইনচনে তাঁর দেশকে একটা লজ্জাই দিয়ে ফিরছেন তোমিতা। রয়টার্স।