চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোগো দুটি দেখুন। নিচের লেখাগুলো ফেলে দিলে দুটি লোগো দেখতে অনেকটা একই রকম। প্রথম লোগোটি বেলজিয়ামের এক নাট্যশালার। দ্বিতীয় লোগোর নিচের লেখা দেখেই বুঝতে পারছেন ২০২০ সালের টোকিও অলিম্পিকের। অলিম্পিকের মতো বড় একটা ক্রীড়াযজ্ঞ যারা আয়োজনের ক্ষমতা রাখে, তারাই কিনা নকল করে বসল এক নাট্যশালার লোগো! জাপানের অলিম্পিক কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো চৌর্যবৃত্তির অভিযোগ এনেছেন ওই নাট্যশালার লোগোর নকশাকার অলিভিয়ের ডেবি। ২৪ জুলাই টোকিওতে ২০২০ অলিম্পিকের লোগো উন্মোচনের পর থেকেই বিস্মিত ডেবি, পড়েছেন কিছুটা ধন্দেও, ‘আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আমার নকশায় প্রণোদিত হয়ে তারা এটা করেছে নাকি চুরি করেছে!’ তবে এটি নিয়ে আদালতে যাওয়ারই চিন্তাভাবনা ডেবির, ‘আমি আমার কৌঁসুলির সঙ্গে এ নিয়ে আলোচনা করছি।’ আইএএনএস।