চুরির পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষ, ক্লান্ত-শ্রান্ত হয়ে হোটেলে ফিরেই আর্জেন্টিনা দলের চক্ষু চড়কগাছ। টাকা-পয়সা, মুঠোফোন থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী—কিছুই নেই। পরশু মেক্সিকোর পুয়েবালায় ঘটেছে এই ঘটনা। গোলশূন্য ড্রয়ের পর রাতে হোটেলে ফিরে আর্জেন্টিনার খেলোয়াড়েরা আবিষ্কার করেন, কক্ষে চোর ঢুকেছিল। তবে চুরির পরও হয়েছে নাটক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সহসভাপতি ক্লদিও তাপিয়া দলের সঙ্গে ছিলেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধী কে, সেটা হোটেল কর্তৃপক্ষ জেনেও গোপন করেছে। নিরাপত্তা ক্যামেরা দেখেই চোর কারা সেটা জানার কথা, কিন্তু হোটেল কর্তৃপক্ষ সেটা চেপে যাচ্ছে। তাপিয়ার দাবি, চুরির সব দায় হোটেল কর্তৃপক্ষকে নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে, নইলে আর্জেন্টিনা দল হোটেল ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত মেক্সিকো ফুটবল ফেডারেশনকে করতে হয়েছে মধ্যস্থতা। ক্ষতিপূরণ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও একটা সমঝোতাও হয়েছে এএফএর। এএফপি।