প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুতির নামটা উঠতেই লম্বা চুলের এক ফুটবলারের মুখ আপনার চোখে ভেসে ওঠার কথা। সেই চুল এখন নেই, ২০১২ সালে ফুটবল ছাড়ার পর ওটাও বিসর্জন দিয়েছেন। তাঁর লম্বা চুল চক্ষুশূল ছিল তখনকার রিয়াল মাদ্রিদ কোচ ভিসেন্তে দেল বস্কের কাছে। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে রিয়ালের সাবেক মিডফিল্ডার ফাঁস করলেন, ‘১৪ বছর বয়সে আমাকে দেল বস্ক বললেন, তুমি চুল ছেঁটে না ফেললে ফুটবলে বেশি দূর যেতে পারবে না।’ স্পেন জাতীয় দলের হয়ে মাত্র ১৩টি ম্যাচ খেললেও লম্বা চুলের গুতি রিয়ালে বেশ বিখ্যাতই ছিলেন, কাটিয়েছেন ১৫টি মৌসুম। ওয়েবসাইট।