চুল ফেললেন ফেলাইনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ: চুল কাটার আগে ফেলাইনি (বামে), চুল কাটার পর (ডানে)।
ক্যাপ: চুল কাটার আগে ফেলাইনি (বামে), চুল কাটার পর (ডানে)।

এবার বিশ্বকাপে খেলার চেয়ে চুল দিয়েই বোধ হয় বেশি আকর্ষণ করেছিলেন বেলজিয়াম মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি! মাথার ঝাঁকড়া চুল দেখেই বোঝা যেত—মাঠে আছেন ফেলাইনি। সেই ‘আকর্ষণীয়’ চুল কি না কেটে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা! বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
কেন কাটলেন—এর পেছনে আছে একটি ছোট গল্প। বেলজিয়ামের তারকা নাকি প্রতিজ্ঞা করেছিলেন, বিশ্বকাপ জিতে তবেই চুল কাটবেন। কিন্তু তা আর হলো কই? কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্ন-সাধ ধূলিসাত্ হয়েছে। কী আর করা! দেশে ফিরে তাই সাধের চুল বিসর্জন দিয়েছেন বেলজিয়াম ফরোয়ার্ড। চুল কাটার পর নতুন চেহারার ছবিও পোস্ট করেছেন টুইটারে।