চুলের ছাঁট নিয়ে ব্যস্ত রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে নতুন হেয়ার কাটের রোনালদো ছবি: রয়টার্স।
অনুশীলনে নতুন হেয়ার কাটের রোনালদো ছবি: রয়টার্স।

ঘানার বিপক্ষে ম্যাচটি ‘ডু অর ডাই’। জিততে হবে বড় ব্যবধানেই। মেসি, নেইমারের সঙ্গে যদি এবারের বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে থাকতেই হয়, তাহলে আজকের ম্যাচই শেষ সুযোগ। হয়তো, আজকের ম্যাচটিই সিআর-সেভেনের শেষ বিশ্বকাপ ম্যাচ! বিশ্বকাপের নক-আউট পর্বে এবারের ব্যালন ডি’অরজয়ী থাকবেন না—এই ব্যাপারটিই তো মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট।

কিন্তু রোনালদো বোধ হয় এসব নিয়ে ভাবেন না। ঘানার বিপক্ষে ম্যাচের আগে তিনি দিব্যি চুলের স্টাইল নিয়ে গবেষণা করে যাচ্ছেন। ইন্টারনেট ঘেঁটে বের করা এক নতুন চুলের স্টাইল নিয়ে আজ রাতে ঘানার বিপক্ষে মাঠে নামবেন তিনি।
মেসি, নেইমারদের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হলেও এখনো পর্যন্ত বিশ্বকাপে বলার মতো কিছু করতে পারেননি রোনালদো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের শেষ মুহূর্তের গোলটিতে অবদান রাখলেও পারফরম্যান্সে তিনি মেসি ও নেইমারদের ধারেকাছেও নেই।
আজ রোনালদো নিজেকে ছাপিয়ে গেলেই কেবল পর্তুগালের স্বপ্নটা বেঁচে থাকবে। নতুন হেয়ার স্টাইলের বাইরে সেটা নিয়ে রোনালদো ভেবেছেন কি? সূত্র: মেইল অনলাইন।