প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মাত্র মালদ্বীপ দল হোটেলে চেকইন করল। একজনের দিকে বারবার চোখ গেল—মোহাম্মদ আরিফ। মালদ্বীপের এই ডিফেন্ডারের চুলগুলো ইয়া বড় বড়! ওই চুলের জটা মনে করিয়ে দিচ্ছিল হল্যান্ডের সাবেক মিডফিল্ডার এডগার ডাভিডসকে। আরও পেছনে তাকালে আলতোবেলির কথাও মনে আসবে কারও কারও। ১৯৮২ বিশ্বকাপ জিতে তবেই নিজের লম্বা দাড়ি কেটেছিলেন ইতালিয়ান তারকা। মালদ্বীপের মোহাম্মদ আরিফেরও তেমন একটা স্বপ্ন আছে। ‘সাফ জিতলে চুলগুলো কেটে ফেলব’, বলার সময় হেসেই খুন ছিপছিপে গড়নের তরুণ। কী বলবেন, কুসংস্কার? হ্যাঁ, তাই তো...।