চুয়াল্লিশে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে অনুষ্ঠানরত ম্যানিলা মাস্টার্সে আগের দিন ছিলেন ৪৫তম স্থানে। তবে কাল এক ধাপ উন্নতি হয়েছে গলফার সিদ্দিকুর রহমানের। তৃতীয় রাউন্ডেও চারটি বার্ডি করলেও সর্বনাশ করেছেন একটি ডাবল বগি মেরে। এতেই দিন শেষে সাতজনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিকুর। আর পারের চেয়ে ১৬ শট কম খেলে সবার ওপরে রয়েছেন থাইল্যান্ডের গলফার কুরাতানাপিসান সুতিজেত।