চূড়ান্ত হলো এসএ গেমসের সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের সময়সূচি চূড়ান্ত হয়েছে গতকাল। আগামী ৬-১৬ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি এবং শিলংয়ে হবে ১২তম এসএ গেমস। এর আগে গেমস হওয়ার কথা ছিল জানুয়ারিতে। কিন্তু দুই দফা পেছানোর পর আয়োজক ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কাল বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে নিশ্চিত করেন গেমসের পরিবর্তিত সময়সূচি। গেমসের ২৩টি খেলার মধ্যে ২২টিতে অংশ নেবে বাংলাদেশ।