চূড়া থেকে শ্রীলঙ্কাকে নামাতে চান হাফিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হাফিজ
মোহাম্মদ হাফিজ

টেস্ট র্যাঙ্কিংয়ে সাত, ওয়ানডে র্যাঙ্কিংয়ে চার হলেও ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে আশ্চর্যরকম সফল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান লঙ্কানদের। আর এ ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান চারে। এখন মোহাম্মদ হাফিজের লক্ষ্য—চূড়া থেকে শ্রীলঙ্কাকে নামানো!
আজ শুরু হওয়া দুবাইয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল যদি ১-১ হয়, তবে উভয় দলের র্যাঙ্কিং অপরিবর্তিত থাকবে। যদি পাকিস্তান ২-০ ব্যবধানে হারে, তাহলে তাদের এক ধাপ অবনমন হবে, নেমে যাবে পাঁচে। ফলে নিজেদের অবনমন ঠেকানো, একই সঙ্গে শ্রীলঙ্কার শীর্ষ অবস্থান থেকে হটাতে সিরিজ জিততেই হবে পাকিস্তানিদের। ওদিকে শ্রীলঙ্কাও বদ্ধপরিকর নিজের অবস্থান ধরে রাখতে।
স্বল্প সময়ের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলায় পাকিস্তানের প্রস্তুতি যথেষ্টই ভালো। যদিও আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি জিততে রীতিমতো ঘাম ছুটে গেছে পাকিস্তানিদের। তবে তাঁরা উত্সাহ খুঁজতে পারেন রেকর্ড বই থেকে। কেননা টি-টোয়েন্টিতে এ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ১০ ম্যাচের ছয়টিই জিতেছে পাকিস্তান।