চূড়ান্ত পরিদর্শনে আইসিসি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত পরিদর্শনের জন্য কাল ঢাকায় এসেছে আইসিসির ভেন্যু পরিদর্শক দল। বরাবরের মতো এবারের দলটির নেতৃত্বেও আছেন ক্রিস টেটলি। তবে এবার শুধু ভেন্যু পরিদর্শকেরাই নন, এই দলে আছেন আইসিসির মিডিয়া বিভাগ, বাণিজ্য, সম্প্রচার ও ফিকার প্রতিনিধিরাও। ভেন্যু পরিদর্শন শেষে হবে সমন্বয় সভাও।
ভেন্যু পরিদর্শনের প্রথম দিনে আজ ফতুল্লা ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাবে আইসিসি দল। আগামীকাল চট্টগ্রামে। তবে মূল উপলক্ষ যে ভেন্যু, সেই সিলেট পরিদর্শনে যাবে আগামী পরশু। নানা সূত্রে যা জানা গেছে, তাতে সিলেট স্টেডিয়াম নিয়ে এবার আর কোনো আপত্তি থাকার কথা নয় আইসিসি দলটির। ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে টেটলির দল।