চূড়ান্ত পর্ব নিশ্চিত করল ওয়ারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্লে-অফ ম্যাচে বিকেএসপির বিপেক্ষ ৩-০ জয়—কাল শেষ দল হিসেবে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠল ওয়ারী। শফিকুলের দুই গোলই জয়ের পথে এগিয়ে নেয় ওয়ারিকে। মোকলেসুর ব্যবধান বাড়িয়েছেন, বিকেএসপির পক্ষে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। এর আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে কক্সসিটি, পুলিশ, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক। এই পাঁচ দল এবং বাংলাদেশ লিগের ১১ দল নিয়ে ২ জানুয়ারি শুরু চূড়ান্ত পর্ব। ২৩ ডিসেম্বর ওয়ারি ৩-০ গোলে বিয়ানীবাজারকে হারালেও চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি সেদিন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী কাল বিকেএসপির সঙ্গে তাদের খেলতে হলো প্লে অফ। ২৪ ডিসেম্বর বিকেএসপি টাইব্রেকারে (৪-২) হারায় সেনাবাহিনীকে।