চূড়ান্ত পর্বে টাঙ্গাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে কেএফসি মহিলা ফুটবল লিগের চূড়ান্ত পর্বে উঠেছে সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও যশোর। কাল তাদের সঙ্গী হলো টাঙ্গাইল। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফরিদপুরকে কাল তারা ৩-০ গোলে হারিয়েছে। গোল করেছেন মালেকা, পারভীন ও রিক্তা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নরসিংদীও ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। গোল করেছেন লিপি, সাদিয়া ও অ্যানি। একই ভেন্যুতে কিশোরগঞ্জ ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে মানিকগঞ্জকে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন স্মৃতি। পলি ও লিনা করেছেন ২টি করে গোল, সাবিনার গোল ১টি। সিলেট স্টেডিয়ামে সুনামগঞ্জকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে নারায়ণগঞ্জ। সর্বোচ্চ ৬টি গোল করেছেন নূরজাহান। আনজুমান ও ইতি ৪টি করে গোল করেছেন। শরীফা ৩টি ও বীথি ২টি গোল করেছেন। একই ভেন্যুতে ইভা রানীর একমাত্র গোলে হবিগঞ্জকে হারিয়েছে সিলেট।