চূড়ান্ত পর্বে ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বাছাইপর্বে ভিক্টোরিয়া তকলিচ আহমেদের একমাত্র গোলে হারিয়েছে বিমানবাহিনীকে।ম্যাচের শুরু থেকেই ভিক্টোরিয়া আধিপত্য দেখিয়ে খেলতে থাকলেও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি ভিক্টোরিয়ার স্ট্রাইকার আবদুল হান্নান। দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংক। ২৭ মিনিটে গোল করেন নূর হোসেন। ৭৫ মিনিটে হানিফ প্রধান লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে পড়ে অগ্রণী ব্যাংক। তবে বাকি ১৫ মিনিটেও সমতা ফেরাতে পারেনি উত্তর বারিধারা। এর আগে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে কক্সসিটি ও বাংলাদেশ পুলিশ।আট বছর আগে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল ভিক্টোরিয়া।