চূড়ান্ত পর্বে সাতক্ষীরা ঠাকুরগাঁও ও যশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবল লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছে সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও যশোর। কাল যশোর ৪-০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। নড়াইল ২-০ গোলে হারিয়েছে মাগুরাকে। গোল করেছেন প্রতিমা ও রনি। নওগাঁ ও সিরাজগঞ্জ ১-১ গোলে ড্র করেছে। ঠাকুরগাঁও টাইব্রেকারে হারিয়েছে রংপুরকে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা ছিল। মিমের একমাত্র গোলে ফরিদপুর হারিয়েছে নেত্রকোনাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে খুলনা। গোলদাতা দোলন। নরসিংদী ১০-০ গোলে জিতেছে মানিকগঞ্জের বিপক্ষে। রিমা ৫টি, আফরিন ৩টি, মাহমুদা ও লিপি ১টি করে গোল করেছেন। শিল্পীর গোলে গোপালগঞ্জ হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। নারায়ণগঞ্জ ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হবিগঞ্জকে। মিথিলা ও আনজুমানারা হ্যাটট্রিক করেছেন। আঁখি ২টি, শরীফা, ইতি, যূথি, বীথি, তিথি ১টি করে গোল করেছেন।