চূড়ান্ত পর্বে সৌদি আরব ও ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের বিপক্ষে ৪-০ গোলে জয়। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও জয় একই ব্যবধানে। তার পরও গোলক্ষুধা মেটেনি সৌদি আরবের। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে কাল মালদ্বীপকে গুনে গুনে ১১ গোল দিয়েছেন সৌদি যুবারা! টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে সৌদি আরবের।হ্যাটট্রিক করেছেন সালেহ আল শেহরি। দুটি করে গোল করেছেন আল জুবাইদ, আলোলায়ান ও জাবের। আল মুয়ালাদ ও আসিরির গোল একটি করে। অনভিজ্ঞ মালদ্বীপের রক্ষণভাগ বলে কিছুই ছিল না। প্রথমার্ধেই পাঁচ গোল দেয় সৌদি আরব। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মধ্যে মালদ্বীপ খায় আরও পাঁচ গোল। চার ম্যাচেই পরাজয় আর ২৭ গোলের বোঝা নিয়ে শেষ করল মালদ্বীপ।ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ফেবারিট ইরাক ৪-১ গোলে হারিয়েছে ওমানকে। টানা তিন ম্যাচ জিতে সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত পর্বে উঠল ইরাকও। গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য আগামীকাল লড়াই হবে এই দুই দলের মধ্যেই।