চূড়ান্ত হয়ে গেছে ম্যারাডোনার দল!
ডিয়েগো ম্যারাডোনা নাকি চূড়ান্ত করে ফেলেছেন তাঁর বিশ্বকাপের প্রথম ম্যাচের দল! বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি খেলবে ১২ জুন, নাইজেরিয়ার বিপক্ষে।এখন পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলই দেননি আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা। তাহলে নাইজেরিয়ার বিপক্ষে দল চূড়ান্ত হলো কী করে? গত মাসে মিউনিখে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার যে দলটি খেলেছে, সেটিই মুগ্ধ করেছে ম্যরাডোনাকে। নাইজেরিয়ার বিপক্ষে এই দলটিকেই খেলানোর ইচ্ছে তাঁর। ওয়েবসাইট।আক্রমণভাগে লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, মার্টিন পালের্মো, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতোরা মোটামুটি নিশ্চিত। এ মুহূর্তে লিগে তাঁরা খেলছেনও ভালো। ভেরনের নেতৃত্বে মাঝমাঠটাও প্রায় গোছানো আর্জেন্টিনার। তবে রক্ষণে সমস্যাটা রয়েই গেছে বলে মনে করেন অনেকে। কিন্তু ম্যারাডোনার কথা, সেটাও মিটে গেছে। হাভিয়ের জানেত্তি, ইমারিয়ানো পাপা, মার্টিন ডেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল হেইঞ্জরা ম্যারাডোনাকে ভরসা দিচ্ছেন। বেতারকেন্দ্র এফএম মেট্রোকে ম্যারাডোনা বলেছেন, ‘আমি অনেক ফুলব্যাককেই চেষ্টা করে দেখেছি। তবে এই কজন আমাকে ভালো কিছু করার ভরসা দিচ্ছে। আমি এঁদের দিয়েই রক্ষণ সামলানোর কাজটা করতে চাই।’