চূড়ায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের জন্মের প্রথম তিন বছরে একটি ম্যাচও খেলেনি। অথচ সেই ভারতই এখন ওয়ানডেতে ম্যাচ খেলার চূড়ায়। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলেই সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে ভারত। কালকের ম্যাচটি ছিল ভারতের ৭৪২তম ওয়ানডে। পাকিস্তান খেলেছে ৭১৫ ম্যাচ, সাত শর বেশি ম্যাচ খেলেনি আর কেউ। পাকিস্তানের অনেকটা পেছনে থেকে চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ খেলেছে ৬৩৬টি। কাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার ৬০০তম ম্যাচ। ৫৮৪টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ৫২৮টি, দক্ষিণ আফ্রিকা ৪৩৮টি ও জিম্বাবুয়ে খেলেছে ৩৭৪টি। নেহাত কম খেলেনি বাংলাদেশও—২২১টি!