চে গুয়েভারা রাগবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির বাইরে খেলাধুলার প্রতিও ভীষণ টান ছিল চে গুয়েভারার। আর্জেন্টিনার বিপ্লবী এই নেতা একসময় দুর্দান্ত রাগবি খেলতেন। সেই নেতার নামেই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে চে গুয়েভারা রাগবি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশন। আজ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেবে নড়াইল, রাজশাহী, যশোর ও গাইবান্ধা। লিগ পদ্ধতিতে হবে খেলা। কাল এ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।