চেক-অধ্যায় শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক প্রজাতন্ত্রের হয়ে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচ খেলার রেকর্ডটি তাঁর। বয়স মাত্র ৩৪, সেটিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ ছিল পিওতর চেকের সামনে। কিন্তু এখানেই ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টানার সিদ্ধান্ত নিলেন চেক গোলকিপার। অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের হয়েই প্রথম চেক প্রজাতন্ত্রের জার্সি গায়ে জড়ানো, এরপর সবগুলো বয়সভিত্তিক দল হয়ে আসা জাতীয় দলে। কিন্তু এখনো আন্তর্জাতিক শিরোপা বলতে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ। দুই বছর পর আরেকটি বিশ্বকাপ, তার আগে এভাবে সরে যাওয়ার কারণ জানিয়ে গত শুক্রবার চেক বললেন, ‘বাছাইপর্বের মাঝামাঝি গিয়ে ক্লান্ত হয়ে পড়ব, এমন অবস্থায় পড়তে চাই না। সব সময় শতভাগ দিতে চাই। সিদ্ধান্তটা চূড়ান্ত।’ এএফপি।