প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ভাগ্য বটে! পুরস্কারের ঘোষণা দিয়েও সময়মতো ক্রিকেটারদের হাতে সেসব তুলে দিতে না পেরে সমালোচিত হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এখন পুরস্কারের টাকার চেক দিয়ে দেওয়ার পরও সমালোচনা পিছু ছাড়ছে না তাঁর। ক্রিকেটাররা যে যাঁর চেক ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করেছে বেশির ভাগই। মন্ত্রীর পুরস্কারের টাকা তাই এখনো হাতে আসেনি। তবে যতদূর জানা গেছে, দোষটা সাবেক মন্ত্রীর নয়। মন্ত্রণালয়ের হিসাব বিভাগ থেকে ব্যাংকে চেকসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করাতেই নাকি চেকগুলো ‘বাউন্স’ হয়েছে। ভুলটা হয়ে যাওয়ার পর অবশ্য টনক নড়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিসিবি সূত্রের তথ্য, চেক জমা দিলে আজ-কালের মধ্যেই টাকা পেয়ে যাবেন ক্রিকেটাররা।