চেকের দাবি, ওটা গোল ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল হয়েছে কি হয়নি, তা নিয়ে বিতর্ক চলছেই। পরশুর ওই গোললাইন বিতর্কের অন্যতম নায়ক পিওতর চেকও এটা নিয়ে কথা বললেন। চেলসির চেক গোলরক্ষক দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন, লিভারপুলের স্ট্রাইকার অ্যান্ডি ক্যারলের হেডে বল গোললাইন পেরোয়নি। ন্যায়সংগতভাবেই তিনি বলটি ঠেকিয়েছেন। তবে চেলসির গোলরক্ষক স্বীকার করেছেন, গোললাইন প্রযুক্তির সময় এসে গেছে। বিশ্ব ফুটবলের কর্ণধারদের যত শিগগির সম্ভব গোললাইন প্রযুক্তি চালু করা উচিত।গোললাইন বিতর্ক অনেক পুরোনো। গত পরশু এফএ কাপের ফাইনাল বিতর্কটাকে আরও উসকে দিয়ে গেল। ম্যাচের শেষ দিকে অ্যান্ডি ক্যারলের হেড এক হাতে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেক। কিন্তু ক্যারল-সুয়ারেজসহ লিভারপুলের খেলোয়াড়েরা রেফারি-লাইনসম্যানের কাছে গোলের আবেদন জানান। ক্যারলের দেওয়া আগের গোলে ব্যবধান কমায় লিভারপুল (২-১)। এ গোলটা হলেই তারা সমতা এনে ফেলে। কিন্তু রেফারি-লাইনসম্যান আবেদনে সাড়া না দিয়ে খেলা চালিয়ে যান। রিপ্লেও নিশ্চিত করতে পারেনি বলটি গোললাইন পেরিয়েছে কি পেরোয়নি। অন্য একটা কম্পিউটারের ছবিতে দেখা গেছে, বলের অধিকাংশই ভেতরে ঢুকে গেলেও পুরোপুরি গোললাইন পেরিয়ে যায়নি।চেকের দাবি, ‘আমি নিশ্চিত, এটা গোললাইন পেরোয়নি। আমি রিপ্লে দেখিনি। কিন্তু ওই মুহূর্তে আমি নিশ্চিত ছিলাম, আমি সময়মতোই বলটা ঠেকিয়েছি।’ এএফপি।