চেকের মৌসুম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়ছেন চেক।
চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়ছেন চেক।

একটু আগেভাগেই ‘ছুটি’ পেয়ে গেলেন চেলসির গোলরক্ষক পিওতর চেক। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চোটাক্রান্ত হন চেক। চোট এতটাই গুরুতর, মৌসুমের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না চেকের।

চোটাক্রান্ত চেলসি গোলরক্ষকের ছিটকে পড়া প্রসঙ্গে কোচ হোসে মরিনহো বলেছেন, ‘পিওতর চেকের মৌসুম শেষ। কৌশলগতভাবে জিজ্ঞেস করবেন না। তবে তার মৌসুম শেষ।’ অবশ্য এ মুহূর্তে  চেকের বড্ড প্রয়োজন ছিল চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শেষ মুহূর্তে দলের অভিজ্ঞ গোলরক্ষককে হারানো ‘ব্লুজ’দের জন্য ধাক্কাই বটে। চেক নিজেও হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ছুটি প্রত্যাশা করেননি। এএফপি।