চেনা দুই প্রতিপক্ষের মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পরই এ নিয়ে এক দফা কথা বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কাল দুই দলের সংবাদ সম্মেলনেও নিশ্চয়ই ঘুরেফিরে এসেছে সেই প্রসঙ্গ। আরেকটি ভারত-শ্রীলঙ্কা লড়াই, আরও একটি! সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে সবচেয়ে চেনা দুই প্রতিপক্ষই আজ আবার মুখোমুখি। অবশ্যই নতুন প্রেক্ষাপটে। দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালের দুই দল নামছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে।ভাববেন না, মুম্বাইয়ের ওই ফাইনালের পরই কার্ডিফের এই সেমিফাইনাল। মাঝে শুধু গত বছরই দুই দল খেলেছে ৯টি ওয়ানডে! সর্বশেষটি অবশ্য গত আগস্টে। ওয়ানডেতে দুই দলের সবচেয়ে বেশি, ১৩৯ বার মুখোমুখি হওয়ার রেকর্ড ভারত-শ্রীলঙ্কারই। এর মধ্যে ২০০৮ সাল থেকেই ৪৫ বার! ১৩৫ বার মুখোমুখি হয়ে ভারত-শ্রীলঙ্কার পরই আছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। অথচ গত পাঁচ বছরে এই দুই দলের ওয়ানডেতে দেখা হয়েছে মাত্র ২১ বার!তবে অতিভোজনেও এখানে বিস্বাদ আসেনি। নতুন প্রেক্ষাপট, নতুন লক্ষ্য থাকে তো প্রতিটি উপলক্ষেই। আজকের ম্যাচটাই যেমন দিচ্ছে রোমাঞ্চের হাতছানি। ভারত যদি এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল হয়, নিজ গ্রুপে রানার্সআপ হলেও সার্বিক পারফরম্যান্সে দুইয়ে রাখতে হবে শ্রীলঙ্কাকেই। দুই দল এতবার মুখোমুখি হয়েছে যে প্রতিশোধ জাতীয় কোনো ব্যাপার থাকার কথা নয়। তবে আবার যখন বিশ্বমঞ্চে লড়াই, লঙ্কানদের জন্য দুই বছর আগে মুম্বাইয়ের ফাইনালে হারের জ্বালা খানিকটা জুড়ানোর দাওয়াই হতেই পারে আজকের ম্যাচ।তবে যুদ্ধের দামামা নয়, এমন একটা ম্যাচের আগে দুই শিবিরেই যেন বইছে শান্তির হাওয়া। মহেন্দ্র সিং ধোনির তো জীবন-দর্শনের মতো ক্রিকেট-দর্শনও এটাই—নয় অতি উৎসাহ, নয় অতি ঔদাসীন্য। শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড, ব্যাটিং কোচ মারভান আতাপাত্তু, বোলিং কোচ চামিন্ডা ভাস কিংবা অধিনায়ক ম্যাথুস, সবার কণ্ঠেই একই কথা—স্রেফ আরেকটা ম্যাচ! আর ব্যাটিংয়ের মতো মাহেলা জয়াবর্ধনের কথাতেও মাধুর্য, ‘সেমিফাইনাল নিয়ে চিন্তা নেই, আমরা তো ঝামেলা পাকাই ফাইনালে!’মজা করে বলা। তবে জয়াবর্ধনের এই কথাতেই লুকিয়ে বড় একটা সত্যও। ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে এই নিয়ে সাতটি আইসিসি টুর্নামেন্টের পাঁচটিতেই সেমিফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। ফাইনালেও উঠেছে চারটিতে, কিন্তু হারতে হয়েছে সব কটিতেই। বিশ্ব শিরোপার আক্ষেপ ঘোচানোর আবারও খুব কাছাকাছি চলে এসেছেন লঙ্কান ক্রিকেটের ‘বিগ থ্রি’—জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশান। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির যৌথ শিরোপাজয়ী দলে অবশ্য ছিলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। তবে তখনো তো দলটা তাঁদের হয়ে ওঠেনি, ওই দল ছিল জয়াসুরিয়া-ডি সিলভাদের। ধোনির জন্য অমরত্বের ঠিকানা এখন মাত্র দুই ধাপ দূরত্বে। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটাও জেতা হয়ে গেলে অপূর্ণ থাকবে না কিছুই।লড়াইয়ের মধ্যে লড়াই বললে মূল আকর্ষণ ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে লঙ্কান পেসারদের লড়াই। বদলে যাওয়া চেহারার ভারতীয় ব্যাটিং যেমন দুর্দান্ত, তেমনি লঙ্কানরাও সেমিতে এসেছে পেসারদের ভেলায় চেপে। তবে সত্যিকারের পরীক্ষাটা আজ। বিশেষ করে লাসিথ মালিঙ্গার। ভারতের বিপক্ষেই মালিঙ্গার রেকর্ড সবচেয়ে খারাপ। লঙ্কান পেস আক্রমণের নেতা সঙ্গীদের নিয়ে এই লড়াইটা জিততে পারলেই হয়তো জয়াবর্ধনেরা খুঁজে পাবেন আরেকটি ফাইনালের ঠিকানা। ওয়েবসাইট।মু খো মু খি ম্যাচ ভারত শ্রীলঙ্কা টাই/পরি.মোট ১৩৯ ৭৫ ৫২ ১/১১ইংল্যান্ডে ৫ ৪ ১ ০/০