চেনা প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ড্রয়ের পর অনেকেই দেখছিলেন ‘এল ক্লাসিকো’ ফাইনাল। কিন্তু হলো উল্টোটা, ২৫ মে ওয়েম্বলি যেন এখন ডিএফবি পোকাল বা জার্মান কাপের ফাইনালের মঞ্চ। বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড গড়ে ফেলেছে ইতিহাসও। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম দুটি জার্মান দলের মধ্যে ফাইনাল। একই দেশের দুই ক্লাবের ফাইনাল অবশ্য এর আগেও হয়েছে তিনবার। ২০০০ সালের ফাইনালে স্পেনের ভ্যালেন্সিয়াকে হারিয়েই অষ্টম শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ২০০৩ সালে ফাইনালটি ছিল অল ইতালিয়ান। যেটিতে টাইব্রেকারে জুভেন্টাসকে হারিয়ে দেয় এসি মিলান। ২০০৮ সালে চেলসিকে আরেকটি টাইব্রেকারে হারিয়ে অল ইংল্যান্ড ফাইনালে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।