চেনা রূপে বোল্ট
সর্বকালের সেরা সিপ্রন্টার হিসেবে তাঁর নাম লেখা হয়ে গেছে ইতিহাসে। এখন শুধু সেই নামটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলা। মস্কো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেটিই করলেন উসাইন বোল্ট। এখানে অবশ্য আরেকটি ‘কাজ’ ছিল। ‘দেগুর দুঃস্বপ্ন’কে কবর দেওয়া। দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ফলস্ স্টার্ট করে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন। সেই দুঃস্মৃতি মুছে দিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট বোল্টের মাথায়। কাল বাংলাদেশ সময় মধ্যরাতে বোল্ট দৌড় শেষ করলেন ৯.৭৭ সেকেন্ডে। শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বোল্টের কাছে হার মানা জাস্টিন গ্যাটলিন সময় নিয়েছেন ৯.৮৫ সেকেন্ড। বোল্টের স্বদেশি জ্যামাইকান নেস্টা কার্টার তৃতীয় হয়েছেন ৯.৯৫ সেকেন্ডে। ফাইনালে আট সিপ্রন্টারের চারজনই ছিলেন জ্যামাইকান। প্রথম পাঁচজনের মধ্যে তাঁদের বাইরে থেকে ঢুকে পড়েছেন শুধু গ্যাটলিনই ছবি: রয়টার্স