চেন্নাই ও নিউ সাউথ ওয়েলসের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ একটা দিন গেল চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। কালকের দুটি ম্যাচই দেখেছে রুদ্ধশ্বাস সমাপ্তি। দ্বিতীয় ম্যাচে চেন্নাই (১৪৬/৬) দুই বল হাতে রেখে কেপ কোবরাসকে (১৪৫/৭) হারিয়েছে ৪ উইকেটে। ২৫ বলে অপরাজিত ৪৬ রান করে ম্যাচসেরা হয়েছেন ডোয়াইন ব্রাভো। প্রথম ম্যাচটা হয়েছিল টাই। সুপার ওভারে জয়-পরাজয় নির্ধারিত হওয়া ম্যাচটিতে ত্রিনিদাদের বিপক্ষে ৩ রানে জেতে নিউ সাউথ ওয়েলস। এর আগে নির্ধারিত ওভার শেষে দুই দলই করেছিল ১৩৯ রান। স্টার ক্রিকেট।