চেন্নাই-পুনের জয়
সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতল চেন্নাই সুপার কিংস। ৭ উইকেট হাতে নিয়ে শেষ দুই ওভারে দরকার ছিল ১৬ রান, শেষ ওভারে ৮। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড় শেষ ওভারে বল দেন স্টুয়ার্ট বিন্নিকে। প্রথম পাঁচ বলে ৬ রান নিয়ে ধোনি-ব্রাভো ম্যাচটাকে নিয়ে গেলেন ১ বলে ২ রানের সমীকরণে। বিন্নির শেষ বলটা ছিল লেগ সাইডে ফুলটস। ধোনি স্কয়ারে লেগে ফ্লিক করে ২ রান নিয়ে ঠিকই চেন্নাইকে জিতিয়ে দেন ৭ উইকেটে।সাত ম্যাচে চেন্নাইয়ের এটি চতুর্থ জয়, রাজস্থানের তৃতীয় হার। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪৬ রান করে রাজস্থান। ওয়াইজ শাহ ৫২, অশোক মেনারিয়া ৩৬ ও দ্রাবিড় ২৬ রান করেন। ২ ছক্কা ৬ চারে ৫২ বলে ৭৩ রান করে চেন্নাইকে জয়ের বন্দরে নিয়ে যান ফ্যাফ ডু প্লেসিস। রায়না ২৬, ব্রাভো অপরাজিত ১৬, অধিনায়ক ধোনি অপরাজিত ১৫ রান করেন। ওয়েবসাইট।এদিকে কালও খেলার সুযোগ পাননি তামিম ইকবাল। তবে তাঁর দল পুনে ওয়ারিয়র্স দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে জিতেছে ২০ রানে। জেসি রাইডারের ৮৬ রানের ইনিংস পুনেকে দেয় ৩ উইকেটে ১৯২ রানের পুঁজি। জবাবে দিল্লি ৭ উইকেটে করে ১৭২ রান। ৪১ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুনের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।