চেন্নাই-বেঙ্গালুরুর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে কাল দ্বিতীয় ম্যাচেই। গেইলবিহীন বেঙ্গালুরু শুরু করল জয় দিয়ে। ২০ লাখ ডলার ম্যান রবিন্দ্র জাদেজার অলরাউন্ড-নৈপুণ্য চেন্নাই ডেকান চার্জার্সকে হারিয়েছে ৭৪ রানের বিশাল ব্যবধানে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বেঙ্গালুরুর জয়টা ২০ রানে।জাদেজা, ডোয়াইন ব্রাভো এবং ডু প্লেসিসের ব্যাটে চড়ে ৬ উইকেটে ১৯৩ রান করে চেন্নাই। সমান তিন ছক্কা-চারে ২৯ বলে ৪৮ রান করেন জাদেজা। ৫ ছক্কায় ১৮ বলে করেন অপরাজিত ৪৩ ব্রাভো। ডু প্লেসিস করেন ২৫ বলে ৩৯। জবাবে জাদেজার স্পিনে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় ডেকানের ইনিংস। ১৬ রানে ৫ উইকেট নেন তিনি।বেঙ্গালুরুর জয়ের নায়ক ডি ভিলিয়ার্স ও মুত্তিয়া মুরালিধরন। ডি ভিলিয়ার্সের ৪২ বলে ৬৪ রানেই ৮ উইকেটে ১৫৭ রান করে বেঙ্গালুরু। ২৫ রানে দিয়ে ৩ উইকেট নিয়ে দিল্লিকে ১৩৭ রানে বেঁধে রাখতে বড় ভূমিকা মুরালির। ওয়েবসাইট।