চেন্নাই হারিয়েছে বেঙ্গালুরুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে চেন্নাইয়ের বিপক্ষে ১৭৫ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোহলি।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চতুর্থ ওভারেই বিপজ্জনক ওপেনার ক্রিস গেইলকে সাজঘরে ফিরিয়ে শুরুটাও দারুণভাবে করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর আর তেমনভাবে আনন্দে মেতে উঠতে পারেনি তারা। ছোট ছোট জুটি গড়ে বেঙ্গালুরুকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন কোহলি, আগারওয়াল, পোমার্সব্যাচরা। দ্বিতীয় উইকেটে ৩৫ রান যোগ করেছিলেন কোহলি ও আগারওয়াল। দলীয় ৬৫ রানের মাথায় ৩৪ রান করে সাজঘরে ফেরেন আগারওয়াল। চতুর্থ ও পঞ্চম উইকেটে পোমার্সব্যাচ ও সৌরভ তিওয়ারিকে নিয়ে ৪৮ ও ৪২ রান যোগ করেন কোহলি। শেষ ৮ ওভারে তাঁদের ব্যাট থেকে আসে ৯০ রান।চেন্নাইয়ের পক্ষে একটি করে উইকেট নেন বলিঙ্গার, অশ্বিন, ব্রাভো ও জাকাতি।