চেন্নাইকে জেতালেন জাদেজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও চেন্নাই সুপার কিংসের ত্রাতা রবীন্দ্র জাদেজা। তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সেই কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই। ৫ ওভারেই বিনা উইকেটে ৪৪ রান তোলার পরই কলকাতার হঠাৎ ছন্দপতন। ৪৬ রানে প্রথম উইকেট পড়ার পর ৫৫ রানেই নেই ৪ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে করতে পারে ১১৯ রান। জাদেজা ২০ রানে নেন ৩ উইকেট। মামুলি পুঁজি নিয়েও দুর্দান্ত লড়েছে কলকাতা। কিন্তু ৩ চার ও ৩ ছয়ে জাদেজার ১৪ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংসে ৫ বল বাকি থাকতেই জিতে যায় চেন্নাই। মাইক হাসি করেন ৪১ রান। ত্রাতার প্রয়োজন পড়েছিল রাজস্থানেরও। কেউ ‘জাদেজা’ হয়ে উঠতে না পারায় বেঙ্গালুরুর কাছে সাত উইকেটের অনায়াস পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। ১১৭ রানেই অলআউট হয়েছিল রাজস্থান। ক্রিস গেইলের অপরাজিত ৪৯ রানের সৌজন্যে ১৩ বল বাকি থাকতেই জিতে যায় বেঙ্গালুরু। ওয়েবসাইট।