চেন্নাইতে নয় কোনো লঙ্কান ক্রিকেটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা নিয়ে কত কথাই না হয়। কিন্তু খেলাধুলা ব্যাপারটার সঙ্গে আবেগ এমনভাবে জড়িয়ে আছে যে, রাজনীতির আঁচ লাগে প্রায়ই। এই যেমন লাগল আইপিএলে। এবারের আইপিএলে চেন্নাইতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে খেলানো যাবে না কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের দাবি, নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত।শ্রীলঙ্কায় তামিলদের প্রতি আচরণ নিয়ে কিছুদিন ধরেই চেন্নাইয়ের রাজনীতি উত্তপ্ত। শ্রীলঙ্কায় তামিলদের সঙ্গে যে ‘নৃশংস আচরণ’ করা হয়েছে, সেটার আরও জোরালো প্রতিবাদের দাবিতে এ মাসের শুরুতে জোট সরকার থেকে নিজেদের সরিয়ে নেয় রাজ্যের অন্যতম প্রধান দল ডিএমকে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, ‘এই বৈরী ও সংকটময় পরিস্থিতিতে চেন্নাইতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের অংশগ্রহণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং সাধারণ মানুষের আবেগে আঘাত হানতে পারে।’ এর পরই কাল সভায় বসে এই সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল।এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ার কথা রাজ্যের দল চেন্নাই সুপার কিংসেরই। ঘরের মাঠে আটটি ম্যাচ তাদের খেলতে হবে দুই শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকেরা ও আকিলা দনঞ্জয়াকে ছাড়াই। ওয়েবসাইট।