চেন্নাইয়ে চোখ বিওএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের আয়োজক ভারত যেসব ইভেন্টের নাম প্রস্তাব করেছে, তাতে বাংলাদেশের অনেক প্রিয় ইভেন্টই নেই। বাংলাদেশ যেসব ইভেন্টে ভালো করতে পারে, সেসব ইভেন্ট কাল সভায় বসে চূড়ান্ত করেছে বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কমিটি। এই সমন্বয় সভায় বিওএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গেমসে মেয়েদের খেলাগুলো বেশ অবহেলিত আয়োজকদের কাছে। ফুটবল, উশু, ভারোত্তলন, কুস্তি, বক্সিং নেই মেয়েদের বিভাগে। আয়োজকেরা যে তালিকা দিয়েছে, তাতে ক্রিকেটও নেই। কারাতে ও গলফও রাখা হয়নি। এসব নিয়ে বারবার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলেও আশানুরূপ সাড়া পাচ্ছে না বিওএ। গোটা চারেক ই-মেইলেরও উত্তর মেলেনি। ১১ অক্টোবর চেন্নাইয়ে গেমস-সংক্রান্ত সভায় বিষয়টা নিয়ে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিওএ।