চেন্নাইয়ের জয় শেষ বলে
লক্ষ্যটা বেশি ছিল না। মাত্র ১৪৭ রান। অথচ এ ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো ইনিংসের শেষ বলে এসে।জয় পেতে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৮ রান। একপর্যায়ে লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২ রান। শেষ বলে কাটায় কাটায় দুটি রান নিয়েই ৭ উইকেটের জয় তুলে নিলেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।অথচ হেসে খেলেই এ ম্যাচ জয় পেতে চলেছিল চেন্নাই। রাজস্থানের করা ৪ উইকেটে ১৪৬ রানের জবাবে দুর্দান্ত খেলছিল চেন্নাই। দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ডু প্লেসিস। কিন্তু ব্যক্তিগত ৭৩ রানে তাঁর বিদায়ের পর পাল্টে যায় দৃশ্যপট।প্লেসিস আউট হওয়ার দুই বল পরই বিদায় নেন ব্যক্তিগত ২৬ রানে থাকা রায়না। কিন্তু শেষ পর্যন্ত এ ধাক্কা সামলে জয় তুলে নিতে সক্ষম হন ধোনি ও ডুয়াইন ব্রাভো। দলের জয় নিশ্চিত করে ধোনি ১৫ ও ব্রাভো ১৬ রানে অপরাজিত ছিলেন।সংক্ষিপ্ত স্কোর:রাজস্থান: ১৪৬/৪ (২০ ওভার)শাহ ৫২, মানেরিয়া ৩৬চেন্নাই: ১৪৭/৩ (২০ ওভার)প্লেসিস ৪৭, রায়না ২৬টস: রাজস্থানফল: চেন্নাই ৭ উইকেটে জয়ী।সূত্র: ওয়েবসাইট।