চেন্নাইয়ের লক্ষ্য ১৬০ রান
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুরুটা খুব ভালোভাবেই করেছিলেন পুনে ওরিয়র্সের দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও রবিন উথাপ্পা। উদ্বোধনী জুটিতেই সংগ্রহ করেছিলেন ৯৬ রান। সেই তুলনায় শেষটা ভালো হয়নি পুনের। যার ফলে ১৫৯ রানেই শেষ হয়েছে টেলর বাহিনীর ইনিংস। ৬৭ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন ফিঞ্চ। শেষপর্যায়ে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহটা বড় করেছেন স্টিভেন স্মিথ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পুনের অধিনায়ক রস টেলর। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ ও রবিন উথাপ্পা। ১৩তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন রবীন্দ্র জাদেজা। ৬৭ রান করে ফিরে যান ফিঞ্চ। এক ওভার পরে রবিন উথাপ্পাও ফিরে যান ২৬ রান করে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি রস টেলর ও মিচেল মার্শ। শেষপর্যায়ে প্রায় একক প্রচেষ্টায় দলের সংগ্রহটা বড় করেন স্টিভেন স্মিথ। ৩৯ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।চেন্নাইয়ের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন ক্রিস মরিস ও ডোয়াইন ব্রাভো।