চেন্নাইয়ের সহজ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালাম যেভাবে এগোচ্ছিলেন, তাতে চেন্নাইয়ের বড় জয় পাওয়াটাই ছিল অনুমিত। বড় জয় হয়তো হয়নি, তবে হায়দরাবাদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যটা পেরোনো খুব একটা কঠিনও হয়নি মহেন্দ্র সিং ধোনির দলের। আইপিএলে শারাজায় হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই।
১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে স্মিথ ও ম্যাককালামের উদ্বোধনী জুটিতেই আসে ৬৫ বলে ৮৫। স্মিথের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ । ক্যারাবিয়ান ডানহাতি ব্যাাটসম্যানের ইনিংসে চারের মার ছিল ৪টি, ছয়ের মার ৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বলে ৪০ আসে ম্যাককালামের ব্যাট থেকে।
টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ তোলে হায়দরাবাদ। চেন্নাইয়ের নিয়ন্ত্রিত বোলিং ভালোভাবেই আটকে রাখে হায়দরাবাদের রানের চাকা। সর্বোচ্চ ৪৪ আসে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে।