চেলসি-আর্সেনালের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিডিংয়ের বিপক্ষে ড্র ও নিউক্যাসলের কাছে হার—টানা দুই ম্যাচের হতাশা ভুলে কাল জয় পেয়েছে চেলসি। নিজেদের মাঠে উইগানকে হারিয়েছে ৪-১ গোলে। একটি করে গোল করেছেন রামিরেস, এডিন হ্যাজার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও মার্কো মারিন। সান্ডারল্যান্ডের মাঠ থেকে আর্সেনাল ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে। নিজেদের মাঠে টটেনহাম ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। ওয়েবসাইট।