চেলসি ও ম্যান সিটির জয়, হেরেছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিদিয়ের দ্রগবা ও অ্যালেক্সের গোলে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি। জয় পেয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিও, নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে তারা। তবে চেলসি, ম্যান সিটির জয়ের রাতে ব্ল্যাকপুলের কাছে ১-২ গোলে হেরেছে লিভারপুল।প্রিমিয়ার লিগে আজ রাতের সবচেয়ে বড় ম্যাচে চেলসিকে এগিয়ে দেন দিদিয়ের দ্রগবা। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স। এ জয়ের ফলে ৭ ম্যাচে চেলসির পয়েন্ট ১৮। সমান সংখ্যক ম্যাচ খেলে ম্যান সিটি ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ১৪ ও ১১।—বিবিসি